শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

পাবনায় ভাতিজার দায়ের কুপে মাদরাসা শিক্ষক নিহত

Reporter Name / ১৮৮ Time View
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার গয়েশপুরে মাওলানা সাদেক আলী প্রামাণিক (৬০) নামের এক মাদরাসা শিক্ষককে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই ভতিজা। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাতিজা রবিউল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির।

অপরদিকে অভিযুক্ত রবিউল ইসলাম একই গ্রামের তমিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। রবিউল সম্পর্কে নিহত সাদেক আলী প্রামাণিকের চাচাতো ভাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ এপ্রিল) সকালে অভিযুক্ত রবিউল ইসলামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এ সময় পাশের খড়ের পালায় লুকানো রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে রবিউল। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড় ছেলে নাজমুস সাকিব বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন দেওয়ার জন্য রাজশাহীতে অবস্থান করছিলাম। হঠাৎ সেদিন শুনতে পাই বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। শত চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারলাম না। বাবাকে যে হত্যা করেছে তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এছাড়া এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গত বুধবার বাড়ির সামনে বসে ছিলেন রবিউল। নিহত সাদেক আলী প্রামাণিক তার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে রবিউল। আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে পাবনা সদর হাসপাতালে পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার দিনই অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করা হয়েছে। সে মানসিক বিকারগ্রস্ত। ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্তের পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!