শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

পাইকগাছায় প্রকল্পের টাকা আত্মসাত; অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ তিন সদস্যের বিরুদ্ধে

Reporter Name / ১৩০ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও তিন ইউপি সদস্যের বিরুদ্ধে প্রকল্প ও ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুস সবুরসহ পাঁচ ব্যক্তি।

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে  তারা হলেন- উপজেলার কপিলমুনি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইউনুস আলী, সদস্য শেখ রবিউল ইসলাম, অজিয়ার রহমান ও রবীন্দ্রনাথ অধিকারী।

অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্পের প্রায় ছয় লাখ টাকা ও কপিলমুনি অগ্রণী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া সরকারি ট্যাংক বরাদ্দের নামে ৫ থেকে ১০ হাজার টাকা আদায় করার অভিযোগও উল্লেখ করা হয়। অভিযোগ করেন একই এলাকার আব্দুস সবুর, আবু তালেব, আ. রহমান ও রিপন।

এ বিষয়ে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইউনুস আলী মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। পরিষদের সদ্য বদলি হওয়া সচিবের সঙ্গে বিরোধ সৃষ্টি হওয়ায় তিনি তার নিজস্ব লোক দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন। তবে এসব প্রকল্প সাবেক চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারে সময়কালের। ৫ আগস্টের পর তিনি ক্ষমতাচ্যুত হন।

সদ্য বিদায়ী সচিব গণি মিয়া বলেন, আমি কেন এসব করব? তারা এসব না করলে কেন অভিযোগ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বলেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিন সদস্যের বিরুদ্ধে দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!