শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

পরী সদৃশ্য রহস্যময় প্রাণি দেখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

রাতে আমগাছের ডালে পরী সদৃশ্য এক রহস্যময় প্রাণি দেখার ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামে পরী সদৃশ্য প্রাণির দেখা মেলে।

ছয়পাড়া গ্রামের কাদের প্রামাণিকের ছেলে মাসুদ কবির আমগাছের মগডালে পরী দেখেছেন বরে দাবি করেন।

তিনি জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় ‘তালুকদার বাড়ী’ নামে পরিচিত একটি পরিত্যক্ত বাড়ির পাশে থাকা আমগাছের ওপর হঠাৎ অস্বাভাবিক আলোর ঝলক দেখতে পান। বিষয়টি অদ্ভুত মনে হওয়ায় উপরে তাকাতেই গাছের মগডালে পাখাওয়ালা পরী সদৃশ্য একটি প্রাণিকে দেখতে পান তিনি।

হঠাৎ এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেও মোবাইল ফোনে তিনটি ছবি তুলে রাখেন তিনি। কিছুক্ষণ পর সাহস করে আরো কাছে এগোতেই রহস্যময় প্রাণীটি অদৃশ্য হয়ে যায় বলে জানান তিনি।

পরে তিনি ছবিগুলো ফেসবুকে পোস্ট করে লেখেন- “আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে নিজ চোখে অলৌকিক পরীর দেখা মিললো।” সোমবার রাত ৯টার দিকে ফেসবুকে এই পোস্ট দেওয়ার সাথে সাথে তা ভাইরাল হয়ে পড়ে।

ঘটনার সময় সাথে থাকা বড়পাঙ্গাসী গ্রামের নাজির সরদারের ছেলে নাইম ইসলাম বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম। আলোর উৎস দেখেছি এবং মোবাইলে তোলা ছবিও দেখেছি, যদিও নিজ চোখে পরী সদৃশ্য প্রাণীটিকে দেখতে পাইনি।”

এদিকে, রহস্যময় এই প্রাণির দেখা পাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অলৌকিক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজছেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!