শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘায় পলিমাটির বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ৫৫০ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় পলিমাটি নামে একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ জুলাই)  সকাল ১০ টায়  উপজেলার শরিফাবাদ মহাবিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিমাটি’র উপদেষ্টা আলিফ মাহমুদ, শরিফাবাদ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজির উদ্দিন জর্জ, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী প্রমুখ।

এই সময় পলিমাটির সদস্যদের মধ্যে, রিশিতা, সাইফ, মাহিম, ফারিয়া, সুরাইয়া, কোহিনুর, মৃদুলা, শ্রদ্ধা, রাফা, ছোঁয়া, মাধুর্য, শান্ত, নাহিদ, রিমন, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি শরিফাবাদ মহাবিদ্যালয়ের ২০০ জন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মাঝে মেহেগনি, পেয়ারা, নিম, ডালিম, আমড়া, কাঁঠাল, লেবুসহ বিভিন্ন গাছের চারা  গাছ বিতরণ করা হয়।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!