শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

পরিকল্পিতভাবে শাশুড়িকে হত্যার পর ডাকাতির নাটক; পুত্রবধূসহ গ্রেফতার ৩

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

গাজীপুর প্রতিনিধি

স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করতে গাজীপুর সদর উপজেলায় পিরুজালী এলাকায় শাশুড়ি আসমা আক্তারকে (৫৫) পরিকল্পিতভাবে হত্যার পর ডাকাতির নাটক সাজান পুত্রবধূ। এই ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন।

গ্রেফতারকৃতরা হলেন- নিহতের ছেলে নাজমুল সাকিবের স্ত্রী আরিফা আক্তার উর্মি (২২), তার সহযোগী পিরুজালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জ্বল (৪৬) ও একই গ্রামের নুরুল ইসলামের মেয়ে শাহনাজ বেগম (৪৫)।

এসপি মো. শরিফ উদ্দীন জানান, গত ৭ এপ্রিল মধ্যরাতে সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া এলাকায় নৈশ্যপ্রহরী আনিসুর রহমান ও তার ছেলে নৈশপ্রহরী নাজমুল সাকিব নিজ নিজ কর্মস্থলে চলে যান। বাড়িতে ছিলেন আনিসুরের স্ত্রী আসমা আক্তার, পুত্রবধূ আরিফা আক্তার উর্মি এবং চার বছর বয়সী এক নাতি। পরদিন ৮ এপ্রিল সকালে নাজমুল সাকিব বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী উর্মির হাত-পা ও মুখ ওড়না দিয়ে বাঁধা এবং তিনি খাটের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন।

অন্য ঘরে তিনি তার মা আসমা আক্তারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘরের আসবাবপত্র এলোমেলো এবং সিন্দুক থেকে নগদ ৩ লাখ ৯৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করা হয়। এই ঘটনায় জয়দেবপুর থানায় হত্যা মামলা হয়েছে।

তিনি জানান, ঘটনাটি ‍পুলিশে সন্দেহ হলে প্রথমে পিরুজালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জ্বল, একই গ্রামের নুরুল ইসলামের মেয়ে শাহনাজ বেগমকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, নৈশ্যপ্রহরী আনিসুর রহমানের ঘরে থাকা টাকা এবং স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য পুত্রবধূ আরিফা আক্তার উর্মির পরিকল্পনায় এবং শাহনাজ বেগমের ইন্ধনে তিনজন মিলে আসমা আক্তারকে প্রথমে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর গলায় গামছা পেঁচিয়ে এবং মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘটনাটিকে ডাকাতি হিসেবে চালিয়ে দিতে উজ্জ্বল উর্মির হাত-পা ও চোখ বেঁধে তাকে অচেতন হওয়ার ভান করে পড়ে থাকতে বলেন।

বৃহস্পতিবার বিকেলে আসামিদের আদালতে প্রেরণ করা হয়। উজ্জ্বল ও নিহতের পুত্রবধূ উর্মি ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ১ ভরি ৮ আনা স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!