শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

পঞ্চগড়ের আদালতে বিচারককে জুতা নিক্ষেপ

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

শিরোনাম প্রতিদিন ডেস্ক

পঞ্চগড় আদালতে হত্যা মামলার আসামিদের জামিন মঞ্জুর করায় ক্ষিপ্ত হয়ে বিচারকের দিকে মিনারা আক্তার নামে এক নারী জুতা নিক্ষেপ করেছেন। সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। ওই সময় মিনারা আক্তারকে (২৫) পুলিশ আটক করে।

এদিকে মিনারা আক্তারকে আটকের খবরে আদালত চত্বরে এসে ক্ষোভ প্রকাশ করেন তার পক্ষের আইনজীবী, বাদী ও আত্মীয়-স্বজনরা।

তারা ক্ষোভ প্রকাশ করে জানান, গত ৫ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আব্দুল মমিনের (৬৫) কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী (৮৩) মারা যান। এ ঘটনায় ওই দিন রাতেই নিহত ইয়াকুব আলীর মেয়ে মিনারা আক্তার বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড়-১ এ ১৯ জনের মধ্যে ১৬ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

তারা আরও জানান, আদালতের বিচারক অলরাম কার্জি শুনানি শেষে আসামিদের অন্তবর্তীকালীন জামিনের আদেশ দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাদী মিনারা আক্তার। এ ঘটনায় আদালতে হট্টগোল শুরু হয়। এ সময় বাদী মিনারা আক্তার ক্ষিপ্ত হয়ে বিচারকের দিকে জুতা নিক্ষেপ করেন। তাৎক্ষণিক পুলিশ আদালত থেকে মিনারা আক্তারকে আটক করে হেফাজতে নেন। পরিবেশ থমথমে হয়ে উঠলে আদালতের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর আবার আদালতের কার্যক্রম চালু হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, গত কয়েক দিন আগে বাদীর বাবা মারা গেছেন। আজ (সোমবার) তাদের বাড়িতে কুলখানি হচ্ছে। এ অবস্থায় একটি হত্যা মামলায় জামিনের জন্য আবেদন করা সব আসামিকে জামিন দেওয়া কোনোভাবে কাম্য নয়। বিচারকের এমন আদেশে আমরা আদালত ত্যাগ করে চলে এসেছি। এই মামলার বিচারক সাধারণ মামলাগুলোর আসামিদের জামিন দেয় না। কিন্তু ৩০২ ধারার জামিন অযোগ্য একটি হত্যা মামলার আসামিদের কীভাবে জামিন দিলেন এটা বোঝা যাচ্ছে না। হত্যাকাণ্ডের সাত দিনের মাথায় আসামিরা জামিন পায়। আইনজীবী হিসেবে এটা আমরা কখনও দেখিনি।

এদিকে আসামি পক্ষের আইনজীবী রাকিবুত তারেক বলেন, আসামিদেরকে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আর মামলার যারা মূল আসামি তারা আত্মসমর্পণ করেননি। যারা আত্মসমর্পণ করেছেন তাদের অধিকাংশই ছিল নারী। এ ছাড়া আসামিদের বক্তব্য ছিল ওই ব্যক্তিকে হত্যা করা হয়নি, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আর যেহেতু মামলার জব্দ তালিকায় এবং সুরতহাল রিপোর্টের নথিতে এই তথ্য নেই, তাই হয়তো সার্বিক বিবেচনা করে আদালত তাদের জামিন দিয়েছেন। একটি হত্যা মামলার ১৯ আসামির মধ্যে ১৬ আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত সবার জামিন মঞ্জুর করেন। এ সময় উত্তেজিত হয়ে মামলার বাদী নিহত ইয়াকুব আলীর মেয়ে বিচারকের উদ্দেশ্যে জুতা ছুড়ে মারেন। এ ঘটনার পরই আদালতের পুলিশ তাকে আটক করেছে।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী বলেন, আদালত চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর শুনেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেননি। যার কারণে সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আদালতের পরিদর্শক মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিনারা আক্তার এখন পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি বলেন, বাদী উত্তেজিত হয়ে জুতা নিক্ষেপ করেছেন। আদালতের সিদ্ধান্ত পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

আদালত চত্বরে হত্যা মামলার আসামিরা জামিন পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নিহত ইয়াকুব আলীর ছেলের বউ রওশনারা আক্তার লিলি বলেন, হত্যা মামলার আসামিরা কীভাবে জামিন পেল। আমরা বিচার চাই।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!