নিজস্ব প্রতিবেদক
নওগাঁর নিয়ামতপুরে বইপড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদরা এ কর্মসূচিতে অংশগ্রহন করেন।। এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. মাহমুদুল হাসান।
প্রতিযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছোটগল্পটি নির্ধারণ করা হয়। বিদ্যালয়ের নবম শ্রেণীর ৫৬ জন ছাত্র-ছাত্রী এ বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে সর্বোচ্চ মার্কস প্রাপ্ত তিনজনের প্রত্যেককে তিনটি করে বই উপহার এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
শিপ্র/শাহোরা/তমোআজা/