শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

নাতির হাত ধরে ভোট দিতে এলেন ১১৮ বছর বয়সী বৃদ্ধা

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক 

পঞ্চগড়ে নাতির সাথে কেন্দ্রে এসে রহিমা বেওয়া (১১৮) নামে এক বৃদ্ধা ভোট দিয়েছেন। তার বাড়ি পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকায়। তিনি রহিমা ওই এলাকার মৃত নজিরউদ্দিনের স্ত্রী।

রবিবার (৭ জানুয়ারি) সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নাতি বিপ্লবকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন তিনি।

বিপ্লব জানান, আমার দাদি ভোটকেন্দ্রে আসার জন্য বারবার আকুতি করছিল। দাদির আকুতি দেখে ভোটকেন্দ্রে নিয়ে আসি। ভোট দেওয়ার পর দাদি খুব আনন্দিত । দাদি খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করেন। প্রিসাইডিং কর্মকর্তাদের সহযোগিতায় দাদি গোপন কক্ষে সিল মেরে ভোট প্রদান করেন।

রহিমা বেওয়ার সাথে আসা মেয়ে ও তার ছেলের বউ জানান, গতকাল (শনিবার) থেকে রহিমা বেগম ভোটের কথা সবাইকে বলছে। আমরাও এসেছি। কারণ, এমনিতেই ১১৮ বছরের মানুষ মনের দিক থেকেও অসুস্থ হয়। তাকে হাতে ধরে নিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হয়। এজন্য তার অসুস্থতার কথা ভেবে আমরা রহিমার সঙ্গে এসেছি। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আহসানুর রহমান শাহ সাংবাদিকদের জানান, আমরা রহিমা বেগমকে দ্রুত ভোট প্রদানে সহযোগিতা দিয়েছি। ১১৮ বছর বয়সে কোনো বৃদ্ধার ভোট দিতে আসা আসলে বিরল।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!