শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদী প্রতিনিধি

তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে অধিনস্তের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্ক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্যত্র শিক্ষাদানের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সাহেপ্রতাপে সড়ক অবরোধ করে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে দুরপাল্লার শত শত যান। ফলে দুর্ভোগের যেন অন্ত ছিলোনা যাত্রী সাধারণের।

অবরোধে অংশ নেওয়া শিক্ষর্থীরা জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধিনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলাম আমরা অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। কিন্তু  সরকার আমাদের সেই দাবী আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে, যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সেই সাথে বন্ধ হয়ে যাবে এই কলেজটি, যা শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নেবে না।

আমরা চাই সরকারে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনা করতে হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!