নিগস্ব প্রতিবেদক
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার (২১ মার্চ) উদযাপন করবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ইসলাম ধর্মালম্বীরা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদীর সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, অন্যান্য স্টাফসহ নানা শ্রেণি পেশার মানুষকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় আলতাফ হোসেন বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল শ্রেণীর মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।
তিনি বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জরা। সেই সাথে সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। ঈদ উল ফিতর আসুক নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি বার্তা নিয়ে।
এবারের ঈদ নরসিংদীর প্রতিটি ঘরে ঘরে ঝড়ুক খুশির ধারা। পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব কাটুক আনন্দ আয়োজনে। নরসিংদীসহ দেশবাসীকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা।
প্রত্যাশা করি এই আনন্দময় উৎসব আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ এবং সমৃদ্ধি।
ভালোবাসা ও সম্প্রীতিতে ভরে উঠুক আমাদের দেশ ••• ঈদ মুবারক
সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিপ্র/শাহোরা/