শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন

Reporter Name / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর দুর্গম চরাঞ্চলের নৌ-পথে কচুরিপানার জট অপসারণ ও আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন করা হয়।

এতে ওই এলাকার শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোfকবালী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। মেঘনা নদীতে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় নৌপথে নৌ-যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে নৌকা ডুবিসহ নরসিংদী শহর ও বিভিন্ন এলাকায় সঠিক সময়ে যাতায়াত করতে পারছেন না এলাকাবাসী। কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল আনা নেয়াসহ ব্যাঘাত ঘটছে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলে। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় পথেই মারা যাচ্ছেন অসুস্থ লোকজন। আসন্ন এসএসসি পরীক্ষার আগে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তীব্র কচুরিপানার জট। এতে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে।

আলোকবালী ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে ও দুর্ভোগ লাঘবে সেতু ও সড়ক নির্মাণের দাবিসহ নৌপথে সৃষ্ট কচুরিপানার অপসারণে প্রশাসনের পদক্ষেপ দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!