নিজস্ব প্রতিবেদক
রমজান মাস জুড়ে সিয়াম সাধনা পর মুসলিম জাহানের ধর্মপ্রাণ মুসমানরা পালন করে পবিত্র ঈদ উল ফিতর।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মু: মুকাররম ভূঁইয়া যুবদলের নরসিংদী জেলার সকল ইউনিটের নেতাকর্মীসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিনি এক শুভেচ্ছা বার্তায় সলককে পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব পালন করার আহবান জানিয়েছেন।
মুকাররম ভূঁইয়া তার শুভেচ্ছা বার্তায়, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে ওনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি দোয়া চান তার রাজনৈতিক অভিভাবক বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার জন্য। তিনি তার নিজের জন্যও সকলের কাছে দোয়া প্রার্থণা করেছেন।
তিনি সকলকে পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার আহবান জানান।
শিপ্র/শাহোরা/