শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ছাড়াও নওগাঁ শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় ও সকাল সাড়ে ৯টায় শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। হেলপারের পরিচয় এখনও পাওয়া যায়নি। পল্লী বিদ্যুৎ সমিতির সামনে নিহত ওই ব্যক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক ও হেলপার মারা যান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলপারের নাম পরিচয় পাওয়া যায়নি। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নওগাঁ সদর মডেল থানার এসআই আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুতগতিতে আসা একটি পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয়রা পিআকআপটি আটকে দিলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!