শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

নওগাঁয় দুই শিশুশিক্ষার্থীকে ধর্ষণ; কবিরাজ গ্রেফতার

Reporter Name / ১২৯ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

নওগাঁর মান্দায় দুই শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাভার আলী কবিরাজ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর পেট ব্যথার কারণে তার এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সাভার আলীর ভেষজ ওষুধের দোকানে যায়। ছাত্রীকে পেট পরীক্ষার কথা বলে কবিরাজ গোপন কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করে। এ সময় তার সহপাঠীকে বাইরের চেম্বারে বসিয়ে রাখা হয়েছিল।

পরে ‘কী অসুখ হয়েছে, তা বলার কথা বলে’ অন্যজনকেও আধা ঘণ্টার ব্যবধানে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে তারা ঘটনাটি গোপন রাখে। পরে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দোকানে হামলা চালিয়ে কবিরাজকে মারধর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কবিরাজকে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই শিশুর পরিবার থানায় পৃথক মামলা করেছে। মামলায় গ্রেফতার দেখিয়ে কবিরাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!