শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নওগাঁয় কিশোর গ্যাং প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

Reporter Name / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জনসচেতনতামূলক সভায় বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আদিবাসী সমন্বয় পরিষদের সদস্য, বাজার কমিটির সদস্য, বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিক, গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম এবং নিয়ামতপুর থানার পরিদর্শক  (তদন্ত) বাবলু পাল ।

মৃক্ত আলোচনায় অংশ নেন নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, বাজার কমিটির সভাপতি মো: হায়দার আলী, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হযরত আলী, উপজেলার তথ্য আপা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, গ্রাম পুলিশের প্রতিনিধি মো: হাসানুজ্জামান, নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাজাহান সাজু, প্যানেল চেয়ারম্যান মো: ময়নুল ইসলাম, ১ নং হাজিনগর ইউনিয়ন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম কামরুজ্জামান, উপজেলা সমাজেসবা অফিসার মো: সাদেকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী সাদিক ইমাম ও রায়হান কবির প্রমুখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

শিপ্র/ শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!