শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

দূর্গাপুরে বই পড়ায় পুরস্কার জিতে নিল ১২ শিক্ষার্থী

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর দূর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচিতে পুরস্কার জিতে নিয়েছেন ১২ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মসূচির  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়।

এই কর্মসূচিতে অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়অ পরে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে উপহার  হিসেবে বই ও বৃক্ষ  দেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের  সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ উপহার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল বলেন,  ‘বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলেন। উপহারের বইগুলো অত্যন্ত চমৎকার! বইগুলো তোমরা পড়বে এখানে শেখার অনেক কিছুই আছে।’

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা বইকে সঙ্গী করো, এটি তোমাদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। বৃক্ষগুলো রোপন করবে যা তোমাদের অক্সিজেন, ছায়া, ফল দিবে।’

বই পড়ার এই কর্মসূচি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে নিয়মিত ভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!