রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর দূর্গাপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত সাবরিনা শারমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ রুহুল আমিন, দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. শিপন, উপজেলা মৎস্য অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো. আ.ন.ম রাকিবুল ইউসুফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. আসিফ।
প্রধান অতিথির বক্তব্যে তরফদার মো. আক্তার জামীল বলেন, কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের ভূমিকা অনেক বেশী শিশু বয়স থেকে কিশোর সময়কাল পর্য়ন্ত এই তিনটি স্থান হচ্ছে শিক্ষাগ্রহনের মূল ক্ষেত্র । পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান বা সমাজে যা গঠে বা অন্যকে যেটা করতে দেখে শিশু-কিশোররা সেটাই শিখে। তাই পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষকে সমাজ সচেতন হতে হবে।
তিনি এ সমস্যা নির্মূলে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
শিপ্র/শাহোরা/তমোআজা/