শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

বগুড়া সদরে তিন বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।  সোমবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু সমবয়সী আরেক শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় অভিযুক্ত ১২ বছর বয়সী কিশোর ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে দিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চিৎকার শুনে ভুক্তভোগী শিশুর মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিজ্ঞাপন

পরে পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। আটক কিশোর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাসান বাসির বলেন, ইতিমধ্যে সমাজসেবা অধিদফতরকে অবগত করা হয়েছে। ভুক্তভোগী শিশু কন্যা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!