নিজস্ব প্রতিবেদক
সারা দেশের বিভিন্ন আসনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। কোথাও এগিয়ে রয়েছেন প্রধান রাজনৈতিক জোটের প্রার্থীরা, আবার কোথাও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসন প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার এই বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঢাকা ১৭ আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান মোট ৫৪ হাজার ৮২৫ ভোট সংগ্রহ করে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামীর ডা. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৮৪০ ভোট।
বগুড়া -৬ আসনে বিএনপির চেয়ারম্যান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়। এ আসনে বিএনপি দলীয় প্রধান তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে তার ভোটের ব্যবধান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট।
এ আসনের ১৫০টি কেন্দ্রের সব কটির ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে ৭১ দশমিক ৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ‘ঘরের ছোল’ হিসেবে বগুড়ার মানুষ যে মর্যাদা দেয়, ভোটের রায়েও তার প্রতিফলন দেখা গেল। পৈত্রিক জেলার মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করেছেন।
তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ জন ভোটার তাদের রায় দিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। আসনের ১৫০টি কেন্দ্রের মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩। এর মধ্যে বৈধ ভোট কাস্টিং হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯টি।
বগুড়া-৬ আসনে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০৮টি ভোট।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী দিলরুবা নূরী মই প্রতীকে পেয়েছেন ৭৯৫টি ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন ২৭৬ ভোট।
এ দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষ হওয়াসাপেক্ষে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।
শিপ্র/শাহোরা/