শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইট ক্লাবের ছাদ ধসে ৭৯ জনের মৃত্যূ

Reporter Name / ১০১ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫৫ জন। জরুরি উদ্ধার কর্মীরা রাতের পর থেকে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দেশটির একজন বেসবল খেলোয়াড় রয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এসব কথা জানায় রয়টার্স।

সেখানকার জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানান, অন্তত ১৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাদ ধসে পড়ার সময় জেট সেট নামে এই নাইট ক্লাবটির ভেতর প্রায় ৩০০ মানুষ অবস্থান করছিলেন। সেখানে কনসার্ট চলছিল। যারা এখনো নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

যারা এ সময়টায় ক্লাবটিতে ছিলেন তাদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের ছবি নিয়ে তাদের খোঁজ করতে থাকেন। সেখানে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

তবে নাইট ক্লাবটির ছাদ কিভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।

ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা যায়, ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়। সেখানেই মূলত সবাই ছিলেন। এতেই এত হতাহতের ঘটনা ঘটে।

এছাড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ব্যান্ড গান পরিবেশন করছে। তখন স্টেজের কাছ থেকে একজনকে আঙুল দিয়ে দেখান যে ক্লাবের পেছনে কিছু একটা পড়েছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এর পর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। এ সময় মানুষের গোঙানি ও ভয়ার্ত চিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়। সূত্র: রয়টার্স

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!