শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

ডিভোর্সে ক্ষোভ; জেল থেকে বেরিয়ে স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

শিরোনাম প্রতিদিন ডেস্ক

নাটোরের লালপুরে ডিভোর্স দেওয়ায় জামিনে বের হয়ে এসে  জিয়া (২৫) নামে মাদক মামলার এক আসামির বিরুদ্ধে শিশুসহ সাবেক স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জিয়া পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। অপর দিকে ভুক্তভোগীরা হলেন, দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমা (২২) ও রিমার চাচাতো ভাই লালনের মেয়ে মোছা. মাইমুনা (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিমার সাথে জিয়ার বিয়ে হয়। জিয়া একটি মাদক মামলায় জেলে যাওয়ার পর ৩-৪ মাস আগে রিমা তাকে ডিভোর্স দেন। এতে ক্ষিপ্ত ছিলেন জিয়া। জামিনে বের হয়ে এসে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রিমার বাড়িতে গিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে রিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ পুড়ে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাইয়ের মেয়ে মাইমুনার চোখ ও মুখে অ্যাসিড লাগে।

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহীতে পাঠিয়ে দেন।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা বৃষ্টি বলেন, নারী রোগীর মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ফোলা দেখা গেছে। শিশুর মুখ ফুলে এক চোখ বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো তরল পদার্থ তাদের নিক্ষেপ করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, মাদক মামলার আসামি জিয়া জেল থেকে ছাড়া পেয়েই এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ পেলে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!