শিরোনাম :
নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ছেলে ফিরলেও এখনো সন্ধান মেলেনি মায়ের

Reporter Name / ৪৯৮ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহি ও তার মা আফসানা প্রিয়া (৩০) স্কুলেই ছিলেন। ছেলে ফিরে এলেও মায়ের সন্ধান পাওয়া যায়নি এখনো।

আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকার ব্যবসায়ী ওহাব মৃধার স্ত্রী। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এসব তথ্য জানিয়েছেন নিখোঁজ আফসানা প্রিয়ার পরিবারের সদস্যরা।

পারিবারের সদস্যরা জানান, আফসানা প্রতিদিনের মতো সোমবার সকালে ছেলেকে নিয়ে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যান। ছেলেকে শেণিকক্ষে দিয়ে তিনি অভিভাবকদের কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হলে আগুনের লেলিহান শিখা স্কুলের একটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও এ ঘটনার পর থেকে আফসানা প্রিয়া নিখোঁজ রয়েছেন।

পরিবারের কাছ থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আফসান ওহি ঘটনার বিবরণ দিচ্ছে। সেখানে ওই শিক্ষার্থী বলছে, ক্লাস শেষ করে আমি আমার ব্যাগ মায়ের কাছে দিয়ে বন্ধুর কাছে হোমওয়ার্কের খাতা আনতে গেছি। হঠাৎ বিকট শব্দ শুনি। এরপর দেখি, বিমান মায়ের ওপর পড়েছে! এটা দেখে দৌড়ে টিচার রুমে যাই। সেখানে দেখি, একটা মেয়ের শরীরে আগুন জ্বলছে৷

নিখোঁজ আফসানার স্বামী দুলাল মৃধা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি, এখনো আফসানার সন্ধান মেলেনি। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন কন্ট্রোল রুম ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।”

আফসানার চাচাত ভাই তাজুল ইসলাম মিল্টন বলেন, “এখনো আমাদের বোনের খোঁজ মেলেনি। তবে, তার ছেলেকে পাওয়া গেছে৷ তার দেওয়া বর্ণনা অনুযায়ী, আফসানার শরীরে বিমানের একটি অংশ পড়েছে। পরিবারের পক্ষ হতে এখনো বিভিন্ন স্থানে সন্ধান করা হচ্ছে।”

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!