শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৩৫টি বানিজ্যিক ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের উৎসব ২০২৫ ইং উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৫টি বানিজ্যিক ব্যাংক প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংক পিএলসি (লিড ব্যাংক)’র আয়োজনে বুধবার
(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এই ঋণের চেক বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী কৃষকদের হাতে ঋণের চেক তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

চেক বিতরণ অনুষ্ঠানে সম্মানীত অতিথি মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো. রবিউল ইসলাম ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন।
ঋণ বিতরণ অনুষ্ঠানে দেশের ৩৫ টি বাণিজ্যিক ব্যাংক ৬১ জন কৃষকের মাঝে ৪০ লাখ টাকার অধিক প্রকাশ্যে এ ঋণ বিতরণ করে।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!