শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 60?

শিরোনাম প্রতিদিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ভোলাহাট উপজেলার খাপানির বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই উপজেলার দুর্গাপুর কামারটোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২২)।

স্থানীয়রা জানান, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতরা নারীদের স্বর্ণালংকারসহ টাকা-পয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। এ সময় ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও আলমগীর ধরা পড়ে। সেখানেই গণপিটুনিতে তারা মারা যান।

ডাকাতির শিকার এক নারী বলেন, শিবগঞ্জ বাজারের একটি এটিএম বুথ থেকে ২০ হাজার টাকা তুলে বাসায় ফিরছিলাম। পথে গাছের গুঁড়ি দিয়ে গতিরোধ করা হয় আমাদের। টাকাগুলো লুকানোর জন্য বাচ্চার ফিডারের মধ্যে রাখলেও তা ছিনিয়ে নেয়। পাশাপাশি আমার কানের দুল খুলে নেয় ডাকাত দলের সদস্যরা।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান গণমাধ্যমকে বলেন, ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!