শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের প্রাণহানী

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

গাইবান্ধায় পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গফুর আলী (৮৫) ও হাবিজার রহমান (৫২) নামে দুইজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জেলার সাদুল্লাপুর ও দুপুরে পলাশবাড়ী উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার বলেন, আব্দুল গফুর পাশের কোনাপাড়া গ্রামে তার শ্বশুর মৃত মাছিম উল্লার বাড়িতে বসবাস করতেন। সন্ধ্যায় বাড়ির বাইরে থাকা বাঁশের সাথে ঝুলানো বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে গিয়ে বৃদ্ধ গফুর বৈদ্যুতিক তারে আটকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

অন্যদিকে পলাশবাড়ীর মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মণ্ডল রিপন বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে হাবিজারের একটি ঘর হেলে পড়ে।

রবিবার দুপুর দুইটার দিকে ওই ঘর মেরামতের সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মোহাম্মদ আলী। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের ছেলে-মেয়ে ঢাকায় চাকরি করেন। তাদের খবর দেওয়া হয়েছে। তারা এলে নিহতের দাফন সম্পন্ন করা হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!