শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

গাইবান্ধায় ইয়াবাসহ মহিলা বিএনপির নেত্রী গ্রেফতার

Reporter Name / ২৬০ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের (মহিলা বিএনপি) নেত্রী শাহনাজ পারভিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ধাপরেহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহনাজ পারভিন ধাপরেহাট ইউনিয়ন মহিলা বিএনপির সাধারণ সম্পাদক ও ওই গ্রামের দুলা মিয়ার স্ত্রী।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল মাজেদ বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, শুক্রবার (৪ এপ্রিল) শাহনাজ পারভিনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, এ ঘটনার পর ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সাদুল্লাপুর উপজেলা মহিলা দল। শুক্রবার জরুরি সভা করে উত্ত কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় সাদুল্লাপুর উপজেলা মহিলা দলের সভাপতি রিতু আলম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!