শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাবিতে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী  প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণিত বিভাগের এক শিক্ষকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেমিফাইনাল ম্যাচ চলাকালে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলার প্রথম ইনিংসে ব্যাট করে ম্যানেজমেন্ট বিভাগ ১৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। শেষ ওভারে গণিত বিভাগের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান। এ সময় গ্যালারিতে থাকা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে গণিত বিভাগের অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন। তবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আহত হয়েছে কি না, তা জানা যায়নি।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে রাবি মেডিকেলে নেওয়া হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

আহত শিক্ষক হলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন। অন্যদিকে গুরুতর আহতরা হলেন, গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানিক বাবু, সাইদ সিয়াম, মনির আহমেদ, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শহিদ আক্তার, ২০২০-২১ শিক্ষাবর্ষের আলি আহসান।

এদিকে, সংঘর্ষের পরো খেলা চালিয়ে যায় দুই দল এবং শেষ পর্যন্ত গণিত বিভাগ জয় লাভ করে।

গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, “খেলার শুরু থেকেই গ্যালারিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আক্রমণাত্মক ছিল। তারা নানাভাবে স্লেজিং করছিল। শেষ ওভারে যখন আমরা জয়ের কাছাকাছি ছিলাম, তখন তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।”

অন্যদিকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, “খেলা শান্তিপূর্ণভাবেই চলছিল। একপর্যায়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের ওপর আক্রমণ করতে এলে আমরা প্রতিহত করি।”

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শিপ্র/শাহোরা/আজা/ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!