শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় প্রণোদনা দেওয়া নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ

Reporter Name / ২০৯ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

বন্যার কারণে বিগত রবি মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়ে ছিল কুষ্টিয়া অঞ্চলের কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগে ওই অঞ্চলের অধিকাংশ কৃষকই ক্ষতিগ্রস্ত হয়। তাই তাদের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানো সরকারের প্রণোদনার দিকে চেয়ে থাকে তারা। কিন্তু বিগত রবি মৌসুমের বন্যায় স্বম্বল হারিয়েছেন  এমন অনেকেই পায়নি কোনো সরকারি প্রণোদনা। এর জন্য  প্রণোদনা দেওয়া নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি কর্মকর্তা ও প্রভাবশালীদের হস্তক্ষেপে কৃষি খাতের বিভিন্ন প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছে বেশিরভাগ কৃষক।  প্রণোদনার বিষয়টি নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগের নেতারা। বঞ্চিত থাকতো প্রান্তিক কৃষকরা। যদিও কৃষি বিভাগ বলছে, বরাদ্দের টাকা দিয়ে সার বীজ বিতরণ করা হয়েছে। গত রবি মৌসুমে অনেক কৃষক তাদের স্বম্বল হারিয়েছেন এবং তারা কোনো সরকারি প্রণোদনা পাননি।

কৃষি প্রণোদনার অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ কৃষকরা  কৃষি ও কৃষক বাঁচাতে স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে প্রণোদনার সঠিক বণ্টন চায় ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি করেছেন যে, কৃষি ও কৃষকদের সুরক্ষার জন্য প্রণোদনার সঠিক ও স্বচ্ছ বণ্টন প্রয়োজন। চলতি রবি মৌসুমে সরকার সরিষা, ভুট্টাসহ বিভিন্ন জাতের সবজির বীজ বরাদ্দ দিয়েছে, তবে তা এই উপজেলার চাহিদার তুলনায় অপ্রতুল। কৃষি কর্মকর্তারা প্রণোদনার সঠিক বণ্টনের দাবি করলেও বাস্তবতা ভিন্ন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কৃষকরা সঠিক প্রণোদনা বিতরণের ব্যবস্থা দাবি করছেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!