শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

কুমিল্লার নাঙ্গলেকোটে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে ২ জনের প্রাণহানী

Reporter Name / ২১২ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলিয়ারা এলাকার দেলোয়ার হোসেন নয়ন এবং একই এলাকার আব্দুর রাজ্জাক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আরও ১২ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, একই গ্রুপের বিরোধে গত বছর নিহত হন ইউপি সদস্য মো. আলাউদ্দিনের (৫৫)। তিনি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে নাঙ্গলকোট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। তাদের মধ্যে এ বিরোধ দীর্ঘ দিনের। ওই এলাকায় বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!