শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

কর্মসূচি স্থগিত করেছে বিভিন্ন দাবিতে আমরণ অনশনে বসা সেই ৩ শিক্ষার্থী

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গুম প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে অনশন ভঙ্গ করেন তারা। পরিবারের সদস্যরা ডাবের পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।

এদিন বিকাল ৩টার দিকে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে অনশনরত শিক্ষার্থীদের কাছে ছুটে আসেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের বাবা এবং অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তারা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান এবং গণভোট বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন। একইসঙ্গে শিক্ষার্থীদের অনশন থেকে সরে আসার অনুরোধ জানান।

শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে সাড়া দিয়ে শিক্ষার্থীরা তাদের অনশন কর্মসূচি স্থগিত করেন। পরে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই সনদের বাস্তবায়ন এবং গুম প্রতিরোধে জরুরি অধ্যাদেশ পাসের দাবিতে প্রথমে একজন শিক্ষার্থী অনশনে বসেন। পরবর্তীতে আরও দুইজন শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেন।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!