শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

এইচটিআই’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Reporter Name / ৫২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় মহনগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন পলিমাটি চত্ত্বরে এ কর্মসূচি পালন করে  রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস)।

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ,কে,এম আনোয়ার হোসেন এবং এইচটিআই’র উপদেষ্টা উপ প্রকৌশলী আলিফ মাহমুদ।

এইচটিআই’র সভাপতি ও রেজিস্টার্ড নার্স, বিএনএমসি মো: নাহিদ হোসেন, নার্সিং শিক্ষার্থী মাহিম, ফারিয়া, সুরাইয়া, কোহিনুর, সুমাইয়া, ঐশি, আশিক, ওমিও, সৈকত ও সাইফ এর সার্বিক সহযোগিতায় আম, আমড়া, জলপাই, কাঁঠাল, চালতা, পেয়ারা, মেহগনি ও অর্জুন গাছসহ ২৫০ টি বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!