শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের নরসিংদীতে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

Reporter Name / ২১৫ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ধারাবাহিক নির্বাচনী জনসভা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দলীয় প্রধানের নরসিংদীতে আগমন উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় অবস্থিত স্টাইলাস রেস্টুরেন্টের (৪র্থ তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি আনোয়ার পারভেজ খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের জেলার সভাপতি ও নরসিংদী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া জানান, আগামী ৩০ জানুয়ারি, শুক্রবার, নরসিংদী পুলিশ লাইন্স সংলগ্ন বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পীর সাহেব চরমোনাই গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রণীত ‘নির্বাচনী ইশতেহার–২০২৬’ অনুযায়ী সর্বক্ষেত্রে শরীয়াহ’র প্রাধান্যসহ ৮টি জনগুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়ে জনমত গঠনের লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত জনসভায় সভাপতিত্ব করবেন নরসিংদী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া। জনসভার সঞ্চালনায় থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি আনোয়ার পারভেজ খান। জনসভায় নরসিংদী-৩ (শিবপুর), নরসিংদী -৪ (মনোহরদী-বেলাব) ও নরসিংদী-৫ (রায়পুরা,) আসনের মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আতিকুর রহমান প্রমূখ।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!