নিজস্ব প্রতিবেদক
ঈদ মোবারক! পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় নেতাকর্মীসহ দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক।
“দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক অবস্থার অবসান ঘটেছে।
ঈদে সবাইকে একটি নতুন সূর্যের মতো আনন্দময় দিন উপহার দিক। ঈদ মোবারক সবাইকে। ঈদ উৎসবের মাধ্যমে আমরা সবাই মিলিত হই, এবং নতুন করে একটি বন্ধনের সূচনা তৈরি করি,, যা সমাজে সাম্যের বার্তা ছড়িয়ে দেয়। ঈদ মোবারক! ঈদ প্রতিটা ঘরে ঘরে ভয়ে আনুক আনাবিল আনন্দ, সুখ, শান্তি, এটাই কামনা করি।
পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন গড়ে তুলি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে আসি। আমরা একে অপরের সুখ-আনন্দ ও দুঃখ-কষ্ট ভাগ করে নিই।”
পরিশেষে সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক!
শিপ্র/শাহোরা/