শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

আজ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী বিএনপির সভা-সমাবেশ

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় আজ বুধবার থেকে দেশব্যাপী সভা-সমাবেশ শুরু করছে বিএনপি। আজ খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশ হবে। পর্যায়ক্রমে আগামী ১০ দিনে ৬৪ জেলাতেই বিভিন্ন জনদাবিতে সমাবেশ করবে দলটি। এসব সমাবেশে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন।

বিএনপি জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া এসব কর্মসূচি রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে জেলা ও মহানগর পর্যায়ে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে সাংগঠনিক সমন্বয়করা স্থানীয় পর্যায়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করবেন। সমাবেশগুলোতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের নেতারা অংশ নেবেন। পরবর্তী পর্যায়ে ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জেলা ও মহানগরে একই ধরনের কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি।

আজ লালমনিরহাটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খুলনায় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ব্রাক্ষণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সুনামগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন। ১৬ ফেব্রুয়ারি ফেনীতে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অংশ নেবেন। এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!