শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

আগুনে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যানজটের কারণে অগ্নিকাণ্ডের ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।”

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়। এ সময় বস্তির মানুষজন আতঙ্কিত হয়ে যে যেভাবে পারছিলেন, ঘরের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, সবশেষ গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সেই দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!