শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

অনলাইনে নয়, আগের নিয়মেই মিলবে সাংবাদিক কার্ড; নির্বাচন কমিশন

Reporter Name / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

অবশেষে সাংবাদিকদের আপত্তির মুখে অনলাইনের মাধ্যমে সাংবাদিক কার্ড প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতেই সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সাংবাদিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে আগের ব্যবস্থায় ফেরার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে সাংবাদিকরা আগের নিয়মেই আবেদন করে কার্ড ও স্টিকার পাবেন।

এর আগে একই দিন সকালে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অনলাইন আবেদনের বিভিন্ন জটিলতা ও ত্রুটি তুলে ধরে তা সংশোধনের দাবি জানানো হয়। সিইসি বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে ইসি সচিব জানান, ইতোমধ্যে যারা অনলাইনে আবেদন করেছেন এবং যেগুলো অনুমোদিত হয়েছে, সেগুলো বহাল থাকবে। তবে নতুন করে আর অনলাইনে নিবন্ধনের প্রয়োজন হবে না। আগের ম্যানুয়াল পদ্ধতিই পুনরায় কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি আবার চালু করতে কিছুটা সময় লাগবে। সময় নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে অগ্রগতি জানানো হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!