শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

৩২ ঘন্টা পর উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা

Reporter Name / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

রাজশাহীর তানোর উপজেলায় ব্যক্তিগত মালিকানাধীন অবৈধ সেচ মটরের পরিত্যক্ত বোরিংয়ের ৮ ইঞ্চি ব্যাসের সরু গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে দুই বছরের শিশু সাজিদ হোসেনকে। তবে উদ্ধার  হওয়া শিশুটিকে প্রাণ বাঁচানো যায়নি। উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে প্রায় ৪৫ ফুট গভীর সেই গর্ত থেকে ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্যবহৃত নয় এমন বোরিংটির ভেতরের গর্তটি ছিল অত্যন্ত সরু ব্যাস প্রায় ৮ ইঞ্চি এবং গভীরতা ৫০ ফুটের মতো। গর্তটি পরিত্যক্ত ও অরক্ষিত থাকায় শিশুটি পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা রাতভর উদ্ধার অভিযান চালান। গর্তের সরুতা ও গভীরতার কারণে অভিযান ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। শেষে পাশ থেকে স্কেভেটর দিয়ে মাটি খনন করে শিশুটিকে বের করা সম্ভব হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার পর থেকে আমরা টানা ৩২ ঘণ্টা চেষ্টা চালিয়েছি। শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও তাকে বাঁচানো গেল না।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম বলেন, গর্তটি খুবই সরু ছিল। তাই বিকল্প উপায়ে মাটি কেটে নিচে নামতে হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করা হলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

শিশু সাজিদের মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার সংবাদে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও সন্তানের মৃত্যুর খবর জানতে পেরে মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, সবাই চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দিলেন না।

ঘটনার পর রাজশাহীর ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি), আঞ্চলিক ফায়ার সার্ভিস পরিচালক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে পরিত্যক্ত বোরিং ও গর্তগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তদারকি জোরদার করা হবে।

শিপ্র/শাহোরা/তআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!