শিরোনাম :
নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজ’র নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ১৮৯ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজ’র নবাগত শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে জাঁকজমকপূর্ণ পরিবেশে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৩ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর সিটি হাট এলাকায় অবস্থিত কলেজ প্রাঙ্গনে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরফদার মো. আক্তার জামীল।

রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মাহবুবুল আহসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সভাপতি ইসহাক মন্ডল ও দর্শনপাড়া কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক শাহারুল ইসলাম বাহার।

নবীণ বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ’র ভূগোল বিভাগের সিনিয়র প্রভাষক মো. আব্দুল ওয়াদুদ।

কলেজের বাংলা বিভাগের শিক্ষক মারেফিন হাসনাত খানের সঞ্চালনায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে হুমায়ূন কবির, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মামুন তালহা জোবায়ের এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে মো. সারোয়ার জাহান আল ফাহাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটি সদস্য অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠনে গত বছরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!