শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্রাকের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ১১৭ Time View
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

রাজশাহীর পবা উপজেলার মুরাদীপুর এলাকায় দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় বালুবাহী একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। পরে আরও একজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।  শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নগরীর দামকুড়া মুরারীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন-পবা উপজেলার নতুন কসবা গ্রামের লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই উপজেলার সুত্রাবন এলাকার মো. আলমগীরের ছেলে মো. সুইট (৩১) ও লালমনিরহাট সদরের বড়বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)। তাজুল একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার সুবাদে রাজশাহীতে থাকতেন।

দুর্ঘটনায় আহত দুজন হলেন-পবার আলীমগঞ্জ গ্রামের রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও নতুন কসবা গ্রামের মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।

পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে দুই মোটরসাইকেল আরোহী পবার দামুড়া মুরারীপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাকটি চাতাল এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি বাইক দুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাইক দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। অন্য তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। অপরজন সামান্য আহত হয়েছেন।

এ বিষয়ে নগরীর দামকুড়া এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বাইক দুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!