শিরোনাম :
নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছেন ইসি

Reporter Name / ৫৭০ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।

রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।

উল্লেখ্য, ২০২৩ সালে হিসাব জমা দেওয়ার পর আওয়ামী লীগের তহবিল ১০০ কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছিলেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান। অন্যদিকে, বিএনপি আয়-ব্যয়ের পর পাঁচ লাখ টাকা ঘাটতিতে ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছিলেন, তাদের তহবিল দাঁড়িয়েছে দুই কোটি নয় লাখ ৬১ হাজার ৩০৬ টাকায়।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!