শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

রাজধানীর পান্থপথে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ের পান্থপথে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

‎মোছাব্বিরের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম। তিনি বলেন, স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের মধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবকদল নেতা মোছাব্বির নিহত হয়েছেন। আরেকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

‎প্রত্যক্ষদশীরা জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে করে এসে তাদের গুলি করে দুর্বৃত্তরা। এ সময় স্বেচ্ছাসেবলদল নেতা মোছাব্বির ও কারওয়ানা বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

গুলিবিদ্ধ হওয়া তথ্য নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক‍্যশৈনু মারমা জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আজিজুর রহমান ও আবু সুফিয়ান নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আজিজুর রহমানকে বিআরবি হাসপাতালে এবং আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!