শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

রাঙ্গামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল ডাক দিয়েছে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে হরতাল চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোছাইন বক্তব্য দেন।

নেতারা অভিযোগ করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটার উল্লেখ নেই, এমনকি শূন্যপদের তথ্যও পরিষ্কারভাবে প্রকাশ করা হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা অমান্য করে ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি কোটার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে—যা বৈষম্যমূলক ও মেধাবিরোধী বলে দাবি বক্তাদের।

তাদের ভাষায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটা প্রথার নামে বৈষম্য আমরা মানি না। শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে হরতালের ডাক দেওয়া হয়েছে।

হরতালের অংশ হিসেবে ২০ ও ২১ নভেম্বর জেলা শহরের সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের বাইরে থাকবে।

হরতালের কারণে ২১ নভেম্বর নির্ধারিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরীক্ষা বাতিল বা সময় পরিবর্তন হবে কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!