শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ম্যাজিক বাউলিয়ানা বিজয়ী গাজীপুরের নূরী; পেলেন ৫ লাখ টাকা প্রাইজ মানি

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

গ্রাম থেকে গ্রামে সংগীতকে ছড়িয়ে দিতে এবং সেখান সেখান থেকে প্রতিভাবান শিল্পিদের তুলে এনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে  মাছরাঙা টেলিভিশনের বিশেষ রিয়েলিটি শো  ‘ম্যাজিক বাউলিয়ানা’। ২০২৫ সালে আগস্টে শুরু হওয়া ম্যাজিক বাউলিয়ানার এবারের আসরের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেন প্রায় ৪০ হাজার প্রতিযোগী। সেখান থেকে সবগুলো ধাপে যাচাই-বাছাই শেষে সেরা ৫ জন গ্র্যান্ড ফিনালে লড়ার সুযোগ পান। চূড়ান্ত পর্বে সবাইকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গাজীপুরের সোহাগ নূরী।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টারে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এসময় চ্যাম্পিয়নসহ অন্য বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে প্রথম রানার-আপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন নওগাঁর এনামুল হক মধু। এছাড়াও সেরা পাঁচের বাকি দুইজন হলেন যথাক্রমে চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা।

চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী পেয়েছেন ৫ লক্ষ টাকার চেক। এছাড়াও প্রথম রানার-আপ ৩ লক্ষ এবং দ্বিতীয় রানার-আপ পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লক্ষ টাকার চেক। বাকি দু’জন ফাইনালিস্টের প্রত্যেকে বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকার চেক।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিন বিচারক বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি, পার্থ বড়ুয়া ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেড-এর সিইও ও মাছরাঙা টেলিভিশন-এর নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।

আয়োজনের শুরুতেই সেরা ১০ প্রতিযোগীর কণ্ঠে থিম সং পরিবেশনা পুরো মঞ্চকে উজ্জীবিত করে। এরপর একে একে মঞ্চ মাতান সেরা ৫ প্রতিযোগী—আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, রজনী খাতুন, এনামুল হক মধু এবং সোহাগ নূরী।

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ জানান, ‘যেকোনো দেশের সংস্কৃতির একদম কেন্দ্রে থাকে লোকগান। বাংলাদেশেও এর ব্যতিক্রম না। বাংলার লোকগানের যে ভিন্নতা, গভীরতা, সেটা এতোটাই ব্যাপক যে শতবছর আগেকার লেখা গান এখনো প্রাসঙ্গিক। এই ঐতিহ্যকে, তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ও সংরক্ষণের প্রচেষ্টায় যারা পাশে ছিলেন, তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর এই বিশাল আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ এবং আয়োজনে ছিল মাছরাঙা টেলিভিশন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!