শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

মেঘনায় চুম্বক ড্রেজারে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোরন প্রতিবাদে এবং অতিদ্রুত এ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ভাঙনের আতঙ্কে থাকা নদী পাড়ের সাধারণ মানুষ ও সুধি সমাজ।

বুধবার  (১৮ ডিসেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন ও পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি প্রদান করেন।

নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, সদর থানার যুবদলের সহ-সভাপতি যুবদল আকরামুল ইসলাম সমীর, জেলা কৃষকদলের সদস্য মো. সজল মিয়া।

এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আলোকবালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য মো. নাসির মিয়া ও মোমেন মিয়াসহ ভাঙন আতঙ্কে থাকা চরাঞ্চলবাসি।

মানববন্ধনে বক্তারা জানায়, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী সংলগ্ন মেঘনা নদীতে চুম্বক ড্রেজার বসিয়ে এলাকার চিহ্নিত বালু খেকো কাইয়ুম গত ২ সপ্তাহ যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন ১০ টির বেশি চুম্বক ড্রেজার বসিয়ে একটানা বালু উত্তোলন করা হচ্ছে। এতে দৈনিক প্রায় কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে বলে বক্তারা জানায়।আর এই বালু উত্তোলনের ফলে নরসিংদীর চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের বেশকিছু এলাকা ভাঙন আতংকে রয়েছে। যতদ্রুত সম্ভব এ অবৈধ বালু উত্তোলনের অবসান চান মানববন্ধনে অংশ নেওয়া চরাঞ্চল বাসী।

পরে জেলা প্রশাসক বরাবর দেওয়া স্বারকলিপিটি গ্রহন করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!