শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন খান আইটির এমডি মোস্তফা খান

Reporter Name / ২৩৩ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” পেয়েছেন খান আইটি হোস্ট- এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. মোস্তফা খান।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।

এসময় অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি এবং তরুণদের আইটিতে উদ্বুদ্ধ করার অবদানের জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছেন আইটি উদ্যোক্তা মোস্তফা খান। বিশেষ করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও বিদ্যালয়  ব্যবস্থাপনা সফটওয়্যার সেবা প্রদান এবং তরুণ প্রজন্মকে আইটি খাতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর প্রতিষ্ঠান “খান আইটি হোস্ট ”সুনাম কুড়িয়েছে।

এসময় মোস্তফা খান বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, বরং পুরো টিমের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আমাদের ওয়েবসাইট সেবা কার্যক্রম পৌছে গেছে। প্রযুক্তি খাতে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আমরা কাজ করে যাচ্ছি।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখার জন্যই তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

উল্লেখ্য, মো. মোস্তফা খান ইতোপূর্বে “হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২১,” “বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল–২০২১,” “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২২,” “জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা–২০২২,” এবং “একতারা বিজয় উৎসব সম্মাননা” সহ একাধিক সম্মাননা গ্রহণ করেছেন। এছাড়াও ২০২৩ সালের মে মাসে ভারতের আগ্রা শহরে অনুষ্ঠিত ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সে তাঁকে বিশেষ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।

শিপ্র/শাহোরা/মোখা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!