শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীতে বিভাগীয় এডভোকেসি সভা

Reporter Name / ১৯৫ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বিভাগীয় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে ) সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় কর্তৃক আয়োজিত এ এডভোকেসি সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো:. আক্তার জামীল, বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা, দেওয়ান মোহাম্মদ মোরশেদ কামাল ও রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন্স) মনিরুল ইসলাম।

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)  ডা. মো: আনোয়ারুল কবীর’র সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায়  বিভাগীয় এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ, বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জনবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি ২০২৪ সালে ভিটামিন-এ ‘প্লাস ক্যাম্পেইনের আওতায় রাজশাহী বিভাগে মোট ১৪৩০৮টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লক্ষ ৫১ হাজার ৮’শ ৯৭ জন শিশু কে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ লক্ষ ৬১ হাজার ৬’শ ৯৪ জন শিশুদের লাল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন খাওয়ানো হবে। ১ জুন ২০২৪ তারিখ শনিবার একযোগে বিভাগের প্রতিটি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!