শিরোনাম :
আমি মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই ; ইঞ্জি.আশরাফ বকুল চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে

Reporter Name / ১১৭ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে গেছে। এ কারণে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আগে থেকেই বাকি দুটি ইউনিট বন্ধ ছিল। বর্তমানে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে আর কোনো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়। এতে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এই বয়লারের তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস। বয়লারটি ঠাণ্ডা হওয়ার পর এটির মেরামত কাজ শুরু হবে। তবে, বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন চালুর ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানাতে না পারলেও ন্যূনতম এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি।

১নং ইউনিট বন্ধের মাধ্যমে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কারণ কেন্দ্রের অপর দুটি ইউনিট আগে থেকেই বন্ধ রয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে। আর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!