শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

পেলের ৬৬ বছরের বিশ্বরেকর্ড ভাঙ্গলেন ১৬ বছরের ইয়ামাল

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪

খেলাধুলা ডেস্ক

সাম্প্রতিক সময়ে উদীয়মান ফুটবলারদের অন্যতম স্পেনের লামিনে ইয়ামাল। স্পেনের তুরুপের তাসও ১৬ বছরের এই তরুণ। পতি ম্যাচে ঝলক দেখাচ্ছেন তিনি। এবার ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করেছেন। এই গোলেই ব্রাজিলের কিংবদন্তি পেলের ৬৬ বছরের রেকর্ড ভেঙেছেন।

বুধবার (১০ জুলাই) ফরাসিদের বিপক্ষে সেমিফাইনালে দলের জয়ের দিনে ২৫ মিটার দূর থেকে দারুণ এক কার্লিং শটে বল জালে জড়ান বার্সেলোনার এই উইঙ্গার। এতেই ইতিহাসের পাতায় ঢুকে যান এই কিশোর।

এই গোলে ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের কৃতিত্ব অর্জন করেন ইয়ামাল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে গোল করে এই রেকর্ড গড়েন তিনি। এর আগে, ২০০৪ সালের ইউরোতে ১৮ বছর ১৪১ দিন বয়সে গোলে করে আগের রেকর্ডটি ধরে রেখেছিলেন সুইজারল্যান্ডের ইয়োহান ভনলানথেন।

পাশাপাশি পেলের রেকর্ডও ভাঙেন ইয়ামাল। পেলের সর্বকনিষ্ঠ গোলের রেকর্ডও টপকে গেছেন তিনি।

১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিনে গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। ৬৬ বছর পর সেই কীর্তি পেছনে ফেললেন ইয়ামাল।

ইয়ামালকে নিয়ে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের ভাষ্য, ‘সে শুধু রেকর্ড ভাঙতে থাকে। সে প্রতিদিন বাড়ছে, পরিপক্ব হচ্ছে এবং উন্নতি করছে। সে একজন বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার পথে রয়েছে, কিন্তু সে এখনও কিশোর এবং আমাদের তার প্রতি ধৈর্য ধরতে হবে।’

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!