শিরোনাম :
নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

পার্বত্যাঞ্চলে বিজিবির চেষ্টায় পাহাড়ি-বাঙালির সম্প্রীতির অঙ্গীকার

Reporter Name / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলে  বিরাজমান উত্তপ্ত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তৎপরতা লক্ষণীয় ও প্রশংসিত।

পার্বত্যাঞ্চলের এমন পরিস্থিতিতে রাজনগর জোনের চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা আজিজুল হক ও সিদ্দিক সূশীলময় চাকমার থেকে ভূমি ক্রয় করে এবং জজ মিয়া সুমন চাকমার নিকট হতে টিলা জমি রাঙামাটি জেলা আদালতের এফিডেভিটের মাধ্যমে ক্রয় করেছিল।

এসব জমি বাঙালির কাছে বিক্রয় করায়, স্থানীয় পাহাড়িদের মধ্যে পূর্ব থেকেই অসস্তোষ বিরাজ করছিল। বিষয়টি নিয়ে বিজিবি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ কয়েক দফায় মীমাংসার উদ্যোগ নিলেও পাহাড়িদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে গত ২০ অক্টোবর পাহাড়ি-বাঙালির বসতঘর ভাংচুরের ঘটনা ঘটে এবং পরে থানায় মামলা হয়। মামলায় লংগদু থানা পুলিশ ৩জন বাঙালিকে আটক করে কারাগারে প্রেরণ করে।

এমন পরিস্থিতি শান্ত রাখতে গত ২২ অক্টোবর বিজিবি পাহাড়ি-বাঙালির ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারে নগদ অর্থ, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবা (৩০ অক্টোবর) চরুয়াখালী বিজিবি ক্যাম্পে রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল নাহিদ হাছান এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বেসামরিক প্রশাসনের মধ্যস্থতায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ শর্ত সাপেক্ষে আপোষ মীমাংসায় রাজি হোন এবং দায়েরকৃত উভয় পক্ষের মামলা প্রত্যাহার করার কথা নিশ্চিত করেন।

রাজনগর জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে যে কোন বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা সম্ভব এবং বিজিবি সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!