শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

পাবনায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

পাবনার আতাইকুলায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পাবনার আতাইকুলা আব্দুর রউফ নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে আতাইকুলার জোরাদহ গ্রামে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে।

নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, গতকাল সন্ধ্যা থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার মোবাইলে কল করলে সেটটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে তার মরদেহ পড়ে আছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রউফকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!